৩৫ করার দাবিতে ফের কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি।।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আবার আন্দোলন শুরু করতে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। চাকরির বয়স ৩৫ প্রত্যাশী সব প্রার্থীর সঙ্গে আলোচনা করে আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্প্রতি অনুষ্ঠিত এক সভা থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদে’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী বলেন, আমরা দীর্ঘদিন থেকেই চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছি। এটা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার। এটা ছাত্রসমাজের ন্যায্য অধিকার। কিন্তু দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও আমরা আশানুরূপ ফলাফল দেখতে পাচ্ছি না।

তিনি বলেন, এবার আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আমরা আমাদের সব সংগঠনের সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি ঘোষণা করেছি। এতে সবাই সম্মত হয়েছে। এটা আমাদের বিজয়ের সংগ্রাম, ৩৫-এর বিজয়ের সংগ্রাম।

চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পদযাত্রাসহ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবারের পদযাত্রাই হবে ৩৫-এর বিজয়ের চূড়ান্ত লক্ষ্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.