ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের নতুন প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সর্বশেষ সিন্ডিকেট সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নির্দেশনায় পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
এর আগে সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) ডিন।
ওই চিঠিতে বলা হয়েছে, ৪ জানুয়ারি উপাচার্য সরকারি সাত কলেজের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সমন্বয়কারীর দায়িত্ব উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের ওপর অর্পণ করেছেন।
উল্লেখ্য, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ – এই সাতটি কলেজ ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
