পলিটেকনিক শিক্ষার্থিদের মানববন্ধন

অনলাইন ডেস্ক ঃ
মঙ্গলবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

অষ্টম পর্বের মৌখিক পরীক্ষা নেয়া এবং চলমান সব নিয়োগে আবেদনের সুযোগ দেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

শিক্ষর্থীদের দাবিগুলো হচ্ছে, অষ্টম পর্বের মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চলমান সব নিয়োগের আবেদনের সুযোগ দেয়া; স্থগিত হওয়া দ্বিতীয়, চতুর্থ পর্বে তাত্ত্বিক অংশগুলোকে উত্তীর্ণ দিয়ে ব্যবহারিক অংশগুলোকে পরবর্তী পর্বে সংযুক্ত করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের সিলেবাস কমিয়ে অনলাইনে ক্লাস করানোর মাধ্যমে দ্রুত পরীক্ষা নেয়া এবং ২০২১ খ্রিষ্টাব্দের মধ্যে ডুয়েটসহ চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের আসন বরাদ্দ করা। আগামী সাতদিনের মধ্যে দাবি মানা না হলে বিক্ষোভ মিছিল ও পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে বলে মানববন্ধনে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম পর্বের শিক্ষার্থীদের এখন একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা। এটার জন্য আমরা কোনো ফল পাচ্ছি না। ফলে এ বছর যেসব নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, সেগুলোতে অংশ নিতে পারিনি। জেনারেল সেকশনের শিক্ষার্থীদের ফলের একটা ব্যবস্থা করা হলেও আমাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি। তাই আমরা এসব সমস্যা সমাধানে জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন করছি। ’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.