অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় করোনার যে নতুন ধরণ পাওয়া গেছে তার বিরুদ্ধে পুরোপুরি কার্যকর নাও হতে পারে করোনার ভ্যাকসিন। এমন শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম আইটিভির পলিটিকাল এডিটর রবার্ট পেস্টন বলেন, সরকারের একজন বৈজ্ঞানিক উপদেষ্টা জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরণ নিয়ে শঙ্কিত। যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরণের করোনার বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর হলেও এটি এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার ধরণেও এটি কাজ করবে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও সোমবার জানিয়েছে যে নতুন ধরণের করোনা নিয়ে তিনি শঙ্কিত।
গত মাসে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় নতুন ধরণের করোনার সন্ধান মেলে। বিজ্ঞানীরা বলছেন , দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরণ অন্যান্য দেশের ধরণ থেকে সম্পূর্ণ আলাদা এবং এটি বেশি সংক্রামক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
