নিউজ ডেস্ক।।
মহামারির করোনা বছরে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা কমেছে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, এবার রিটার্ন জমা পড়েছে ২০ লাখ ৪১ হাজারটি। এ থেকে কর পাওয়া গেছে তিন হাজার ৭৬৪ কোটি টাকা।
গত করবর্ষে রিটার্ন জমা পড়েছিল ২২ লাখ। জমা পড়েছিল তিন হাজার ৮৪৯ কোটি টাকা। এ হিসাবে গতবারের চেয়ে দুই লাখ রিটার্ন কম জমা পড়েছে। আর কর কম জমা পড়েছে ৮৫ কোটি টাকা।
অবশ্য ব্যক্তিশ্রেণির এই আয়কর সামগ্রিক আয়করকে প্রতিফলিত করে না। এই খাত থেকে প্রাতিষ্ঠানিক খাতেরসহ আয়কর জমা পড়ে ৭০ হাজার কোটি টাকার বেশি।
গত ৩১ ডিসেম্বর ছিল ব্যক্তিশ্রেণি আয়কর রিটার্ন জমার শেষ সময়। এর পর মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে সাময়িক হিসাব তৈরি করেছে এনবিআর। রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলেছেন, সময় বাড়ানোর (পিটিশন) আবেদন করেছেন প্রায় এক লাখ ৫৪ হাজার জন। ফলে চূড়ান্ত হিসাবে রিটার্নের সংখ্যা আরও বাড়বে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
