নিউজ ডেস্ক।।
এনটিআরসিএ এর নতুন চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত করেছে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকেরা। ৩রা জানুয়ারী ২০২১ ইং রবিবার দুপুর ২টায় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ১-১৫তম নিবন্ধিত শিক্ষকদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএতে যায় এবং নতুন চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ৩য় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের সুমন ইসলাম, সান্ত, হাবিবুল্লাহ রাজু ও রাব্বানী। এসময় ১-১৫তম প্রায় শতাধিক প্রার্থ ী এনটিআরসিএতে উপস্থিত ছিল।
গণবিজ্ঞপ্তি প্রত্যাশী প্রতিনিধিদলের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাড়াতাড়ি যোগদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।এসময় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী প্রতিনিধিদল তাদের বহুল কাঙ্খিত ৩য় গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশসহ যাবতীয় জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে নতুন চেয়ারম্যাকে অনুরোধ করে। তাছাড়া গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের আবেদনের ক্ষেত্রে বয়সসীমার ক্ষেত্রে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়।
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান দ্রুত জটিলতা সমাধানে পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেছেন।
গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের অভিযোগ, এনটিআরসিএর নিয়োগের জটিলতার জন্য সম্প্রতি কয়েক হাজার নিবন্ধনধারীর বয়স ৩৫ ঊর্দ্ধো হয়ে গেছে ও অনেকের ৩৫ এর কাছাকাছি হওয়ায় তারা অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। তাই তারা দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান ও একাধিক কর্মকর্তা দ্রুত সকল জটিলতা সমাধানের আশ্বাস দিয়েছেন।
“প্রিলিমিনারী, রিটেন, ভাইভা ও জাতীয় মেধাতালিকায় স্থান পেয়েও ০১ বছর থেকে নিয়োগের অপেক্ষায় আছি, আর পারছি না, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সকল সমস্যা দ্রুত সমাধান করে নিয়োগ কার্যক্রম শুরু করা হোক। ১৫তম নিবন্ধিতরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি অবহেলিত” অভিযোগ করেন ১৫তম উত্তীর্ণ একজন নিবন্ধনধারী।
গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শান্ত বলেন, প্রায় ৮০ হাজার শূণ্যপদ রেখে একটি দেশের শিক্ষাব্যবস্থা কখনও স্বাভাবিক হতে পারে না। তাছাড়া মুজিববর্ষে শিক্ষা মন্ত্রনালয় ও এনটিআরসিএর সেরা উপহার হতে পারে এই বহুল কাঙ্খিত ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ। উক্ত গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ হলে ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারলে করোনা পরবর্তী শিক্ষাব্যবস্থার দ্রুত উন্নতি সম্ভব হবে। তাই দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জোড় দাবী জানাচ্ছি।
দ্বীপ জেলা ভোলা থেকে আসা এক নিবন্ধনধারী বলেন, “অনেকদুর থেকে এসেছি অনেক কষ্ট করে নতুন চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাত করতে। আশা করি স্যার দ্রুত আমাদের জন্য খুশির সংবাদ দিতে পারবে।”

মানিকগঞ্জ থেকে আসা গণবিজ্ঞপ্তি প্রত্যাশী এক প্রার্থী বলেন, “মুষ্টিমেয় কিছু স্বার্থনেষী মানুষের জন্য নিবন্ধনধারীদের বৃহৎ একটি অংশ চরম দুশ্চিন্তা ও হতাশায় নিমজ্জিত। শিক্ষক হওয়ার উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আজ অবহেলিত ও নিয়োগ বঞ্চিত। মাননীয় শিক্ষামন্ত্রী ও এনটিআরসিএর নতুন চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন ও প্রায় ৫৭ হাজার পরিবারের কথা বিবেচনা করে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করুন।”
পরিশেষে, জাতীয় স্বার্থ রক্ষা ও শিক্ষা ব্যবস্থার ক্ষতি পুষিয়ে উঠাসহ শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য সকল সমস্যার সমাধান করে দ্রুত প্রায় ৫৭ হাজারের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এখন নিবন্ধিত লক্ষাধিক শিক্ষকের প্রাণের দাবী হয়ে উঠেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
