সজল আহমেদ।।
বাগেরহাটে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন আ ন ম ফয়জুল হক। রোববার (৩ জানুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আ ন ম ফয়জুল হক স্থানীয় সরকার বিভাগের উপসচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
