রফিকুল আলম বকুল মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ বই বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
সাবেক ছাত্র নেতা আব্দুর রকিব মাস্টার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ও শিক্ষক রফিকুল আলম বকুল, এ সময় চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা পারভীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান বাবু, গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহাবুদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য সহকারি শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা তিনি উল্কেখ করেন । তিনি গত দুই বছরে সংসদ সদস্য হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করেন তিনি । তিনি অভিভাবকদের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানদের পড়ালেখার জন্য পাঠানোর জন্য সুপারিশ করেন ।
তিনি আরও উল্লেখ করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বেশীৃরভাগ ছাত্রছাত্রী প্রাথমিক বিদ্যালয় পড়া বলে উল্কেখ করেন । শিক্ষা অফিসার, শিক্ষক সহ সবাইকে প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান ও পরিবেশ উন্নত করার প্রতি নজর দেবার আহবান জানান ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
