এইমাত্র পাওয়া

বিসিএস এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি বিসিএস’র ২০২১-২০২৩ মেয়াদের নতুন কমিটি গত ০১/০১/২০২১ইং তারিখে বছরের সূচনা লগ্নে সোসাইটির অফিসে তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টয় পূর্বের কমিটি নবনির্বাচিত কমিটিকে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দায়িত্ব হস্তন্তর করার জন্য ইমেইলে আমন্ত্রণ জানালেও স্বশরীরে অনুপস্থিত থাকায় সোসাইটির সংবিধানের ১৬.১৩ ধারা অনুযায়ী নবনির্বাচিত কমিটি ০১/০১/২০২১ইং তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করে। সোসাইটির অফিসে আনুষ্ঠানিক ভাবে সোসাইটির সাবেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম সহ সম্মানিত সদস্যগণ নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা দেন ।

এ সময় নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি কারও একার সংগঠন নয় কিংবা কোন একক কমিটির নয়। এ সংগঠন আমাদের সবার প্রাণের সংগঠন তাই এ সংগঠনকে এগিয়ে নিতে হলে এবং সোসাইটির কল্যানে সবাইকে একসাথে কাজ করতে হবে।

কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান খান জিহাদ বলেন, বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকে নতুন করে ঢেলে সাজাতে কাজ করবেন তিনি। তিনি আরো বলেন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য দ্রুত গতিতে কাজ করছে আর এর অংশীদার আমরা সবাই। তাই সরকারকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আমরা সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করব। সোসাইটিকে আন্তর্জাতিকমানের কম্পিউটার প্রফেশনালদের সংগঠন গড়ার লক্ষ্যে সোসাইটির সাবেক কমিটিসহ সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে বিভিন্ন প্যানেল থেকে নির্বাচিত ৩৪ জনের নির্বাহী কমিটিতে এবার জয় পান অধ্যাপক ডঃ মোহাম্মদ শরীফ উদ্দিন (সভাপতি), প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া (সহ সভাপতি,অ্যাডমিন), রেজাউল করিম (সহ সভাপতি, ফিন্যান্স), প্রফেসর ড. মুহাম্মদ নূরুল হুদা (সহ সভাপতি,অ্যাকাডেমিক), আবদুর রহমান খান জিহাদ (মহাসচিব), ফাহাদ জামান চৌধুরী (যুগ্ম সচিব,অ্যাডমিন), মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান (যুগ্ম সচিব,ফিন্যান্স), নজরুল ইসলাম ভূঁইয়া (যুগ্ম সচিব,অ্যাকাডেমিক) ও ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম লিখন (কোষাধ্যক্ষ)।

কার্য নির্বাহী কমিটির ২৫ জন কাউন্সিলর হলেন- আবূ জাফর মিয়া, কানিজা মুনতারিনা, তৌহিদুর রহমান, তামান্না হক নিপা, এম. এ. জোবায়ের বীন বক্কর, শহীদ আলম, মোহাম্মদ হেদায়েতুল হাসান, শরিফুল আনোয়ার, জি. এইচ. কিবরিয়া, শুক্লা দেবনাথ, রবিন সরকার, মোঃ ওয়াহিদ মুরাদ, সমরেশ কুমার পাল, মোহাম্মদ শফিউদ্দিন রাসেল, মোঃ আহসানুল-আল-জান্নাত, মাসুদ রানা, মুফতি মাহমুদ রনি, মোঃ মারুফ হোসেন, রাগীব শাহরিয়ার হৃদয়, মোহাম্মদ কামাল হোসেন ফরাজী, শওকতুল ইসলাম শাহিন, মোঃ নাজমুল হুদা মাসুদ, তানিয়া হাবিব, মোঃ জারাফাত ইসলাম, মোঃ রাশেদ আজাদ চৌধুরী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.