শিক্ষার্থীদের হাতে নতুন বই। অন্যদিকে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর স্কুল প্রাঙ্গণে সহপাঠীদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার সুযোগ। এ দুই প্রাপ্তিতে বেজায় খুশি ক্ষুদে শিক্ষার্থীরা।
মহামারি করোনাভাইরাসের কারণে এবার প্রথাগত বই উৎসব হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষেই বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শুক্রবার নতুন বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া শুরু হয়েছে। মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলো বই বিতরণের প্রস্তুতি নেয়। এ বছর প্রায় ৩৫ কোটি নতুন বই ছাপিয়েছে সরকার। স্কুলে স্কুলে শিশু শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
