এইমাত্র পাওয়া
চার ব্যাংকে ৫৪৭ জন জনবল নিয়োগ

ব্যাংকে লেনদেন বন্ধ টানা তিনদিন

নিজস্ব প্রতিবেদক।।

ছরের শেষদিন আজ (৩১ ডিসেম্বর ২০২০)। নিয়মানুযায়ী চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংক খোলা রাখা হলেও সকল প্রকার লেনদেন বন্ধ থাকবে। এর পরের দুদিন অর্থাৎ ১ ও ২ জানুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এই দুদিন ব্যাংকের সাধারণ সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে আজ থেকে টানা তিনদিন ব্যাংকের সকল প্রকার লেনদেন বন্ধ থাকছে।

তবে এ সময় অটোমেটেড টেলার মেশিন তথা এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। লেনদেন করতে পারবেন অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বছরের এই শেষ দিনে শুধু যে ব্যাংকেই লেনদেন বন্ধ থাকে তা নয়, কোনো আর্থিক প্রতিষ্ঠানই লেনদেন চালু রাখে না। ব্যাংকের যে ছুটির তালিকা সেখানে ৩১ ডিসেম্বরকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে উল্লেখ করা হয়। তবে বার্ষিক হিসাব সম্পাদনের জন্য শুধু কর্মকর্তারা ব্যাংকে উপস্থিত থাকেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.