মেহেরপুরের গাংনীতে প্রাথমিকের বই বিতরণ ঊৎসব পালন

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।। 
সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে ও পালন করা হলো বই বিতরণ উৎসব । রবিবার সকালে গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন বই বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন ।

গাংনী উপজেলার চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বই বিতরণ কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার শাজাহান রেজা, সহকারী শিক্ষা অফিসার সামসুজ্জোহা, সহকারী শিক্ষা অফিসার আরিফ হাসান ও সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ । আগামী ৪ দিন গাংনী উপজেলার বিভিন্ন ক্লাসের এর বই বিতরণ করা হবে । বিদ্যালয় পর্যায়ে আজ গাংনী সদর ক্লাষ্টার এর ২৭ টি এবং কাজিপুর ক্লাস্টার এর ২১ টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য ৭৮০০ সেট বই বিতরণ করা হবে ।

প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত শতভাগ সব শ্রেনীর ছাত্রছাত্রীদের বই দেয়া হচ্ছে । বই বিতরণ উৎসবের আগে উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ছাত্রছাত্রীদের মাঝে কিভাবে বই বিতরণ করা হবে সে সম্পর্কে দিক নির্দেশনা দেন ।

উল্লেখ্য যে শিক্ষা অফিসার বলেন, প্রাক প্রাথমিক ও ১ম শ্রেনীর ছাত্রছাত্রীদের স্কুলে না আসলেও অভিভাবকদের কাছে বই দেয়ার সুপারিশ করেন । এ ছাড়া তিনি সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে নিদির্ষ্ট দুরত্ব মেনে আগামী শুক্রবার ও শনিবার স্কুল পর্যায়ে বই বিতরণ করার জন্য নির্দেশ প্রদান করেন ।

এবারের বই বিতরণ উৎসবের উল্লেখযোগ্য দিক হচ্ছে বই নিতে আসা সকল শিক্ষকদের জন্য বসার ব্যবস্থা, তাদের জন্য শিক্ষা অফিসার ব্যক্তিগত উদ্দোগে নাস্তার ব্যবস্থা ও বিভিন্ন উপকমিটির মাধ্যমে বই বিতরণ উৎসব পরিচালনা করেন । করোনা পরিস্থিতিতে ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম পরিচালনা করা হয় ।

উল্লেখ্য যে, মেহেরপুর জেলার গাংনী উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে আলাউদ্দীন যোগদান করার পর থেকেই গাংনীর প্রাথমিক শিক্ষার অনেক পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যায় ।

তিনি অত্যান্ত সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে গাংনীতে সুনাম কুড়িয়েছেন তারই ধারাবাহিকতায় গাংনীর প্রাথমিক শিক্ষা কার্যকর অনেক এগিয়ে গেছে এবং গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষকরা কোন প্রকার ভোগান্তির শিকার হননা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল প্রকার সহযোগিতা সবসময় পেয়ে থাকেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.