নিউজ ডেস্ক।।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জনতা ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গৃহঋণ প্রদানে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ চুক্তি হয়। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার শুক্রবার এ তথ্য জানান।
জনতা ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক ও সিইও আবদুস ছালাম আজাদ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় গৃহঋণ সুবিধা প্রদানে সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে বাউবির পরিচালক স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং অডিট সেল প্রধান ড. আনিস রহমান উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
