নিউজ ডেস্ক।।
প্রাথমিকের শিক্ষকদের বিল অটোমেশন বাস্তবায়নের লক্ষ্যে হেল্প ডেস্ক গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১২ জন কর্মকর্তার সমন্বয়ে এই হেল্প সাপোর্ট টিম গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নোটিশে স্বক্ষর করেছেন পরিচালক (অর্থ) মো. জোবায়েদুর রহমান।
এ বিষয়ে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, হেল্প ডেস্ক এর মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ে যারা আইবাসে ডাটা এন্ট্রির আইডি কিভাবে পাবে ও কিভাবে কাজ সম্পাদন করা হবে এ জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও অনেক সময় অর্থমন্ত্রণালয়ের আইবাস অফিসে যোগাযোগ করতে সমস্যা হয়। তাদেরকে ফোন দিলেও তারা ধরেন না। এসব সমস্যা নিরসনেও কাজ করবে এ কমিটি। শুধু তাই নয় প্রতিটি জেলা উপজেলায় কাজের অগ্রগতি মনিটরিং ও করা হবে এর মাধ্যমে।
শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নে এর কোন ভূমিকা আছে কি না এমন প্রশ্নে প্রাথমিকের এ কর্মকর্তা বলেন, ১৩তম গ্রেড বাস্তবায়ন নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন। কারণ, শিক্ষকদের বকেয়া বেড়ে যাচ্ছে। এ বিষয়ে গাজী ভবনে সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে সফটওয়ারে যদি এন্ট্রি না হয় তবে শিক্ষকরা ১৩তম গ্রেড পাবে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
