অনলাইন ডেস্ক :
মহামারির করোনাভাইরাসের কারণে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন স্থগিত করা হয়েছে।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম।
তিনি বলেন, আগামী ৫, ৬ ও ৭ জানুয়ারি ডিসি সম্মেলন হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে সেটি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন পিছিয়ে ২০২১ সালের ৫ জানুয়ারি নেওয়া হয়। ৩ দিনের এই ডিসি সম্মেলন ৭ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।
গত বছর (২০১৯) ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হলেও এ বছর তিনদিন করা হয়েছিল। করোনার কারণেই ডিসি সম্মেলনের সময় দুইদিন কমিয়ে আনা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
