বাংলাদেশ কম্পিউটার সোসাইটি কমিটির শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক।।

বাংলাদেশের অন্যতম পেশাজীবী এসোসিয়েশন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পেশাজীবীদের সংস্থা বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নব-নির্বাচিত ব্যাবস্থাপনা কমিটি (২০২১-২০২৩) ধানমন্ডি-৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।বিজয়ের এই মাসে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানাই।

উল্লেখ্য যে, গত ১৮/১২/২০২০ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২০২০ এর নির্বাচনে প্রত্যেকটি আসনে ড: শরীফ- জিহাদ প্যানেল নির্বাচিত হয়েছে। উক্ত প্যানেলের প্রেসিডেন্ট পদে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ডঃ মোঃ শরিফ উদ্দিন ও ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক )পদে ইউআইইউ সিএসই বিভাগের প্রফেসর ডঃ মোঃ নুরুল হুদা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং জেনারেল সেক্রেটারি পদে সর্বাধিক ভোটে পেয়ে রুপালী ব্যাংকের সিস্টেম এনালিস্ট (এসপিও) আবদুর রহমান খান জিহাদ, ভাইস প্রেসিডেন্ট (এডমিন )পদে ইঞ্জিঃ নিয়াজ উদ্দিন ভুঁইয়া এবং ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ২য় সর্বাধিক ভোটে পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ,এছাড়া জয়েন্ট সেক্রেটারি(এডমিন) পদে বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর ফাহাদ জামান চৌধুরী ,জয়েন্ট সেক্রেটারি(ফাইন্যান্স) পদে যমুনা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ শাহরিয়ার হোসেন খান ,জয়েন্ট সেক্রেটারি(একাডেমিক) পদে অর্থ মন্ত্রণালয়ের কনসালটেন্ট নজরুল ইসলাম ভুঁইয়া এবং ট্রেজারার পদে বিপিএটিসির অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট ডঃ মোঃ জিয়াউল ইসলাম ।

নির্বাচনে মোট ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ড: শরীফ-জিহাদ প্যানেল এর ৯ টি পদে এবং কাউন্সিলরের ২২ টি পদে নির্বাচিত হন। কাউন্সিলের বাকি তিনটি পদে রেড প্যানেল নির্বাচিত হয়েছে। বর্তমান নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন

উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং তথ্য ও প্রযুক্তি পেশাজীবীদের সবচেয়ে পুরানো এসোসিয়েশন/সংগঠন,এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠা লাভ করে , বাংলাদেশ গভর্নমেন্ট আরজেএসসি রেজিস্ট্রেশন নং S-1638(53)/95, ১৯৭৯সালে এই সংগঠনের ১ম কমিটির সভাপতি প্রফেসর ডঃ আবদুল মতিন পাটোয়ারী এবং প্রয়াত প্রফেসর ডঃজামিলুর রেজা চৌধুরী ছিলেন সদস্য ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.