এইমাত্র পাওয়া

এসএসসি পরীক্ষা প্রস্তুতি-গণিত

প্রিয় শিক্ষার্থীরা, আজ অধ্যায়-৫ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

১.একটি লঞ্চের যাত্রী সংখ্যা 188; মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। কেবিনের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 6180 টাকা।

ক. কেবিনের যাত্রী সংখ্যাকে x ধরে উপরোক্ত তথ্যগুলো সমীকরণের সাহায্যে প্রকাশ করো। ২

খ. ডেকের যাত্রী সংখ্যা নির্ণয় করো। ৪

গ. লঞ্চের যাত্রী সংখ্যা দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির চেয়ে 172 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 18 বেশি, সংখ্যাটি কত ? ৪

উত্তর – ক

ধরি, কেবিনের যাত্রী সংখ্যা = x জন

ডেকের যাত্রী সংখ্যা = (188 – x) জন

প্রশ্নমতে, 60x + 30(188 – x) = 6180

[জেনে রেখো : ডেকের যাত্রী সংখ্যা = (188 – x) জন লিখতে পারলে ১ নম্বর পাবে।]

উত্তর – খ

ক হতে প্রাপ্ত, 60x + 30= (188 – x) = 6180

বা, 60x + 5640 – 30x = 6180

বা, 30x = 6180 – 5640

বা, 30x = 540

বা, x = 540 30

বা, x = 18

কেবিনের যাত্রী সংখ্যা 18 জন

ডেকের যাত্রী সংখ্যা = (188 – 18 ) জন

= 170 জন

উত্তর ঃ 170 জন

[জেনে রেখো: কেবিনের যাত্রী সংখ্যা 18 জন নির্ণয় করতে পারলে ৩ নম্বর পাবে। 30x = 540 লিখতে পারলে ২ নম্বর পাবে এবং 60x + 5640 – 30x = 6180 লিখতে পারলে ১ নম্বর পাবে]

উত্তর – গ

ধরি, সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি = x

এবং সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কটি = y

সংখ্যাটি = 10y + x

প্রশ্নমতে, x + y + 172 = 188

বা, x + y = 188 – 172

বা, x + y = 16 … … (i)

এবং 10x +y = 10y + x + 18

বা, 10x + y – 10y – x = 18

বা, 9x – 9y =18

বা, 9(x – y) = 18

বা, x – y = 2… … (ii)

(i) নং ও (ii) নং সমীকরণ যোগ করে পাই,

x + y + x – y = 16 + 2

বা, 2x = 18

বা, x = 9

(i) নং সমীকরণে x = 9 বসিয়ে পাই,

9 + y = 16

বা, y = 16 – 9

বা, y = 7

সংখ্যাটি = 10 7 + 9

= 70 + 9

= 79


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading