নিউজ ডেস্ক।।
গণিত ও মানসিক দক্ষতা অংশে ৬০ নম্বর বেশ গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে, এ ৬০ নম্বরের মধ্যে ৫০ বা এর অধিক নম্বর অর্জনকারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।
চাইলে এ অংশে ৬০ এর মধ্যে ৬০ পাওয়াই সম্ভব। তবে ক্যালকুলেটর ছাড়া সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে। পাটিগণিত থেকে পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত ও সমানুপাত, শতকরা, সুদকষা/মুনাফা, লাভ-ক্ষতি, বাস্তব সংখ্যা, ল.সা.গু-গ.সা.গু এবং ভগ্নাংশ সংক্রান্ত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি।
বীজগণিত থেকে বিভিন্ন সূত্র ও অনুসিদ্ধান্ত, উত্পাদক, সমীকরণ, অসমতা, সূচক ও লগারিদম, ধারা ও অনুক্রম সংক্রান্ত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এছাড়াও প্রশ্ন থাকতে পারে জ্যামিতি (রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য), পরিমিতি (সরল ক্ষেত্র ও ঘনবস্তু সংক্রান্ত সমস্যা ও সূত্র) এবং সম্ভাব্যতা থেকে। তবে গণিতের তুলনায় মানসিক দক্ষতা থেকে প্রশ্ন কম থাকার সম্ভাবনাই বেশি।
১৫-২০টির বেশি প্রশ্ন মানসিক দক্ষতা থেকে হওয়ার কথা নয়। ভাষাগত যৌক্তিক বিচার, চাক্ষুস যৌক্তিক বিচার, গাণিতিক সমস্যা সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা, রক্ত ও সময় সংক্রান্ত সম্পর্ক এবং দিক নির্ণয় জাতীয় মানসিক দক্ষতার প্রশ্ন থাকবে। গণিতের জন্য ৭ম, ৮ম ও ৯ম-১০ম শ্রেণির সর্বশেষ হালনাগাদকৃত বোর্ড বইগুলোর পাশাপাশি বাজারে প্রচলিত যে কোনো একটি বই এবং মানসিক দক্ষতার জন্য বিসিএস-এর মানসিক দক্ষতা বিষয়ের যে কোনো একটি বই কার্যকর হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
