নুরের বিরুদ্ধে প্রতিবেদন ৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক।।

ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি প্রতিবেদনের জন্য নতুন এ তারিখ ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন― বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল কাফি।

গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী লালবাগ থানায় হাসান আল মামুনকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরো পাঁচজনকে সহযোগিতার অভিযোগে আসামি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.