নিজস্ব প্রতিবেদক।।
বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। আগের বছরের চেয়ে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ১৯৯০ সাল থেকে সারাবিশ্বে এই প্রতিবেদন প্রকাশ করে আসছে। মানব উন্নয়ন সূচকে যে দেশ যত এগিয়ে, সে দেশ তত উন্নত বলে ধরা হয়।
ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুযায়ী, ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫তম। এ বছর মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৩২। গত বছর স্কোর ছিল শূন্য দশমিক ৬১৪।
গত ১৫ ডিসেম্বর প্রকাশিত বৈশ্বিক এই প্রতিবেদনে তালিকার শীর্ষ স্থানে রয়েছে ইউরোপের দেশ নরওয়ে। এর পর যথাক্রমে রয়েছে আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, হংকং ও আইসল্যান্ড।
এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের ওপরে রয়েছে ভুটান ও ভারত। দক্ষিণ এশিয়ায় শীর্ষে থাকা ভুটানের অবস্থান ১২৯তম। আর ভারত রয়েছে ১৩১ নম্বরে। এ ছাড়াও সূচকে নেপাল ১৪২তম এবং পাকিস্তান রয়েছে ১৫৪ নম্বরে।
জানা যায়, ইউএনডিপি প্রতিটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস বৈষম্য, দারিদ্র্য, কর্মসংস্থান, লিঙ্গ সমতা, নিরাপত্তা বাণিজ্য, পরিবেশের ভারসাম্য, আর্থিক প্রবাহ, যোগাযোগ এবং জনমিতির তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
