এইমাত্র পাওয়া

আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালন

নিউজ ডেস্ক।।

ফকিরহাটে আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনাশ্র শ্রদ্ধায় মাল্যদান করা হয়। মাল্যদান শেষে মহান বিজয় দিবস সম্পর্কে আলোচনা করা হয়।

আলোচনা সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের এস,এম,সি কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দেবনাথ,এস,এমসি কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারখ,সহকারি শিক্ষক রীতা রানী রায়,ঢালী আল মামুন,মর্তজা, খালেদা খানম, শেখ মজনুর রহমান , শেখ আবদুল হামিদ, লক্ষী ধর,শেখ শাহাদাৎ হোসেন,শর্মিলা শিকদার,পার্বতী রানী ঘোষ,মহুয়া রায় চৌধুরী,রুমানা আক্তার,সানজিদা আক্তার প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.