এইমাত্র পাওয়া

বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়েছেন মোদি

নিউজ ডেস্ক।।

বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী বছর ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। তিনি আগামী বছর মার্চে ঢাকা সফর করবেন।

বৃহস্পতিবার দুই প্রতিবেশী নেতার মধ্যে ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর এক টুইটে মোদি জানিয়েছেন ভারত ও বাংলাদেশ একসঙ্গে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.