নিউজ ডেস্ক।।
বাগেরহাটের ফকিরহাট কন্ঠস্বর শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর নতুন কমিটি গঠন ও পরিচিতি সভা ১১ডিসেম্বর সন্ধ্যায় ফকিরহাট আদর্শ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি প্রভাষক সজল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রভাষক শ্যামল কুমার সাহা। সাংগঠনিক সম্পাদক শিক্ষক শেখ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সিনিয়র শিক্ষক শেখ রফিকুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, গবেষনা সম্পাদক আহসান টিটু, নির্বাহী সদস্য জিনিয়া, অনন্যা সাহা প্রমূখ। কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যান্যদের মধ্যে রয়েছেন যারা তারা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার সৈয়দ মিজানুর রহমান, এনজিওপ্রধান শেখ শহীদুল আহসান পান্না, ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুল ওয়াাহাব।
এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আ: হালিম, সাহিত্য সম্পাদক মোজাম্মেল হক, আইন বিষয়ক সম্পাদক শেখ আল ইমরান, পরিবেশ বিষয়ক সম্পাদক এ, সুকুর আলী, তথ্য ওপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দুলাল কুমার মন্ডল, দপ্তর ও অর্থ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সমাজ কল্যাণ সম্পাদক টপি সেন, মহিলা বিসয়ক সম্পাদক আফরোজ আরা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদক ফেরদাউস আলী, প্রকাশনা সম্পাদক কাজল গোলদার, সাংস্কৃতিক সম্পাদক সমীরন রায়, সমাজ কল্যান সম্পাদক প্রশান্ত মন্ডল, ক্রীড়া সম্পাদক দেবাশীস নাগ, প্রচার সম্পাদক সৈয়দ আলী, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, নির্বাহী সদস্য আফরান আননাসি রাফসান, মো: আল ইসলাম (তুর্জা) ঐশি গোলদার, সন্দীপ পাল, মো: নাফিস ফকির, তামিমা, জিনিয়া, প্রমী, নাঈমা, শামীমা, স্বপনীল রায়, তৃষা, মনন, সাব্বির, অনিক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
