এইমাত্র পাওয়া

খুলনা বিভাগীয় কমিশনারকে দুদকের সচিব পদে নিয়োগ

ম‌ো: ম‌োজাহ‌িদুর রহমান।।

খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাঃ আনোয়ার হোসেন হাওলাদারকে (অতিরিক্ত সচিব) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.