এইমাত্র পাওয়া

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

নিউজ ডেস্ক।।

দেশের পুঁজিবাজারে বুধবার (৯ ডিসেম্বর) সব ধরনের সূচক বেড়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে বেড়েছে লেনদেন।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৫ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১৯ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৭টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৫ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩০টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৫ লাখ টাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.