নিউজ ডেস্ক।।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিল্পপ্রতিষ্ঠান যে ধরনের দক্ষ ও যোগ্য জনবল চায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সে ধরনের দক্ষ ও যোগ্য জনবল সরবরাহ করতে পারছে না। চাকরিদাতারা বলছেন তারা যোগ্য লোক পাচ্ছেন না। অপরদিকে অনেক শিক্ষিত যুবক চাকরি পাচ্ছেন না।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যারোনটিক্স অ্যান্ড অ্যারোস্পেস শিল্পে ইউরোপের লিডার এয়ারবাস কোম্পানির সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বুধবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপমন্ত্রী বলেন, ‘আমরা চাকরিদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি করতে পারছি না। তাই শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের সংযোগ স্থাপন জরুরি। যাতে করে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কারিকুলাম পরিবর্তন করতে পারে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স, জার্মানি, স্পেনের রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাই কমিশনারসহ এয়ার বাসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
