শিক্ষার মান উন্নয়নে সরকার সবচেয়ে বেশি কাজ করছে–মোতাহার হোসেন (এমপি)

মোস্তাফিজুর রহমান (মোস্তফা)লালমনিরহাট প্রতিনিধি ঃ আজ শুক্রবার জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নতুন জাতীয়করন কৃত ডাক্তার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের প্রধান অথিতি হিসাবে উদ্বোধন করেন হাতীবান্ধা-পাটগ্রাম সংসদ সদস্য মোতাহার হোসেন (এমপি) অনুষ্ঠানে তিনি বলেন শিক্ষার মন উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করছে । দেশের ইতিহাসে আমি প্রতিমন্ত্রী থাকা অবস্থায় জননেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করেন। শিক্ষকদের উদ্যোশে তিনি বলেন আপনারা পাঠদানে অবহেলা করবেন না আপনাদের সমস্যা ও প্রতিষ্ঠানের অবকাঠামো দেখবে সরকার ।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক মহামুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ,আবু বক্কর শ্যামল, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, সহকারী প্রাথমিক কর্মকর্তা বেলাল হোসেন সহ অনেকে।।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.