পল্লি সঞ্চয় ব্যাংকের নতুন চেয়ারম্যান আকরাম-আল-হোসেন

নিউজ ডেস্ক।।

সদ্য অবসরে যাওয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনকে পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.