করোনা মহামারি থেকে বাঁচার উপায় হিসেবে আরও কিছুটা স্বস্তি এনে দিয়েছে ভিটামিন ডি নিয়ে নতুন গবেষণার ফল।করোনাভাইরাস থেকে মুক্তির উপায় খুঁজতে গবেষণা চলছে। ইতোমধ্যে প্রতিষেধকেরও সুখবর মিলেছে।
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির মেডিসিন, ফিজিওলজি ও বায়োফিজিক্সের অধ্যাপক মাইকেল হলিক বলেছেন, শরীরে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন ডির উপস্থিতি করোনায় সংক্রমণের ঝুঁকি ৫৪ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। তারা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের এক লাখ ৯০ হাজার নাগরিকের রক্তের নমুনা নিয়ে গবেষণা চালান।
এতে জানা গেছে, যাদের রক্তে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন ডি উপস্থিত তাদের চেয়ে যাদের রক্তে ভিটামিনটির ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫৪ শতাংশ বেশি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
