এইমাত্র পাওয়া

বাগেরহাটে প্রাথমিক শিক্ষক মহাজোটের মানববন্ধন

নিউজ ডেস্ক।।

টাইম স্কেল বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার নেতবৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, শিক্ষক নেতা জাকির হোসেন, চিত্য রঞ্জন শাহা, মিজানুর রহমান, শেখ জাহাঙ্গীর হোসেন, মো. আবুবকর, অরুণা রাণী বিশ্বাস প্রমুখ।পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.