‘জীবনযুদ্ধে মালয়েশিয়া ভ্রমণ’ বইয়ের মোড়ক উন্মোচন  

নিউজ ডেস্ক।।

কুমিল্লা জেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক, শিক্ষাবার্তা ডট কম এর আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ শাহজামান শুভ এর রচনায় ‘জীবনযুদ্ধে মালয়েশিয়া ভ্রমণ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান(তিতাস উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান), কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব পারভেজ হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বলরামপুর ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান, তিতাস উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক জনাব মো. নূরনবী এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব বাবুল ভূইয়া, জনাব তোফায়েল হোসেন শিকদার, জনাব মিজানুর রহমান, জনাব শামীম সরকার।

 প্রচ্ছেদ শিল্পী বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাছনিয়া ইসলাম নায়িমা ‘জীবনযুদ্ধে মালয়শিয়া ভ্রমণ’ বইয়ের কাহিনী ও প্রচ্ছেদ অনুভূতি প্রকাশ করে। প্রধান অতিথি বলেন, বিদেশে গেলে স্কিল নিয়ে যেতে হবে, বিদেশে স্কিল ওয়ার্কারদের বেতন বেশি এবং না জেনে শুনে বিদেশ যাওয়া ঠিক নয়। বিশেষ অতিথি  জনাব মো. নূরনবী বলেন, আমি নিজেও দীর্ঘদিন প্রবাসে ছিলাম, সঠিক নিয়মে বিদেশ গেলে আমাদের কোন অসুবিধা হবে না এবং আমাদের দেশে বেশি রেমিট্যান্স আসবে।

‘জীবনযুদ্ধে মালয়শিয়া ভ্রমণ’ বইয়ের লিখক বলেন, এখানে মালয়শিয়ার একজন প্রবাসীর জীবন কাহিনী উল্লেখ আছে বাস্তবে শুধু মালয়শিয়া নয় অন্যান্য প্রবাসীদের ক্ষেত্রেও এইরুপ কাহিনী ঘটে কাজেই যুবকগণকে বিদেশ যাবার আগে বুঝে শুনে বিদেশ যাবার সিদ্ধান্ত নিতে হবে। এই বইয়ের কাহিনী বাস্তব এবং সত্য। বইয়ের ভাষাশৈলী সুন্দর করার জন্য আমার বড় ভাই জগতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাহজাহান (জীবনযুদ্ধে মালয়েশিয়া ভ্রমণ যাকে উৎসর্গ করা হয়েছে) আমাকে পরামর্শ দিয়েছিলেন, আমি মৌলিকত্ব হারানোর ভয়ে ভাষার পরিবর্তন করিনি।

 

তিতাস,হোমনা, মেঘনা ও দাউদকান্দির পরিচিত সিনিয়র সাংবাদিক হানিফ খান, বইয়ের ম্যাসেস যাতে সারা বাংলাদেশ ছড়ায় সেই কামনাই করেন। তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি  শামছুল আলম  হক সরকার (আশিক) বলেন, বইটি আমাদের যুব সমাজ বিদেশ যাবার আগে একবার পড়া উচিত বলে মনে করি।  অনুষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ,সাংবাদিকবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোখলেছুর রহমান, অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন সিনিয়ার শিক্ষক মোহাম্মদ মামুন অর রশিদ (মামুন স্যার)।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.