এইমাত্র পাওয়া

আমেরিকায় করোনা রোগী দেড়কোটির বেশি

অনলাইন ডেস্ক ঃ
সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৯৫ জন। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার পাঁচশ ২৯ জন। তার মধ্যে মারা গেছে দুই লাখ ৮৮ হাজার নয়শ ছয়জন।

সে দেশে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৮৮ লাখ ৫৫ হাজার পাঁচশ ৯৩ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ।
যুক্তরাষ্ট্রের টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া আরো ৩৪টি রাজ্যে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক করে।

শিক্ষাবার্তা/ বিআ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.