নুর আলম বর্ণ, নীলফামারী ।।
নীলফামারীর সৈয়দপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী রুকাইয়া জান্নাত নিঝুম। অসহায়, অবহেলিত ও পথশিশুদের পাশে দাঁড়াতে চালু করেছে এক টাকার গল্প। নিজের স্বার্ধমতে ও বন্ধুদের সহযোগিতায় পাশে দাঁড়াচ্ছে এসব শিশুদের। চাইলেই আপনারাও যুক্ত হতে পারেন তাঁর এক টাকার গল্পে।
করোনা মহামারীতে বিদ্যালয় বন্ধ থাকায় ভাবনা শুরু অসহায় শিশুদের নিয়ে। যেই ভাবনা সেই কাজ। শুরুটাই ছিলো তার কাগজের ব্যাংক বানিয়ে এক টাকা জমানোর মধ্য দিয়ে। এ যাবত ২২জন শিশুকে শীত বস্ত্র বিতরণ , শুকনা খাবার, চাউল, ডাল, চিড়া, চিনি ও পছন্দের চকলেট দিতে সক্ষম হয়েছে। আর যারা বেশি অবহেলিত তাদের দেয়া হয়েছে ৫’শ করে টাকা ।
তবে তার ধারনা আপনার এক টাকাই পারে একজনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে। এক টাকা করে একার পক্ষে সম্ভব না হলেও দশ জনে মিলে তা পাড়া যায়।
এ বিষয়ে বন্ধুদের অবহিত করলে করলে ৬১জন সারা দেয় । তারা সবাই মধ্যমিকের শিক্ষার্থী। শীঘ্রই আরও ৫০ জন শিশুকে সাহায্য করতে পারবে বলে তাদের ধারণা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
