এইমাত্র পাওয়া

উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি

নিজস্ব প্রতিনিধি।।

আগামী ১৩ ডিসেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

করোনার কারণে আটকে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে এ বৈঠক ডাকা হয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার দাবিতে বিক্ষোভ করছে এবং তাদের কেউ কেউ একই দাবিতে কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে।

এদিকে রোববার (৬ ডিসেম্বর) ইউজিসির মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ নিজ একাডেমিক কাউন্সিল, ডিন কমিটি এবং অন্যান্যদের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
ইউজিসির এক কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে বিক্ষোভ করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনার্সের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা গ্রহণের অনুমতি প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা বিসিএসসহ চাকরি পরীক্ষায় অংশ নিতে পারবে। সার্বিক দিক নিয়ে ১৩ ডিসেম্বরের বৈঠকে আলোচনা হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.