অনলাইন ডেস্ক ঃ
কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক আবারো করোনা আক্রান্ত হয়েছেন। করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরার আট দিনের মধ্যে দ্বিতীয় দফা করোনা আক্রান্ত হলেন তিনি। এবার তার স্ত্রী ফারহানা ফারুকও আক্রান্ত হয়েছেন। বর্তমানে দু’জনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ অভিনেতার ব্যক্তিগত সহকারী জানান, এর আগে করোনামুক্ত হয়ে বাসায় গেলেও শারীরিকভাবে বেশ দুর্বল ছিলেন ফারুক। দিন কয়েক স্বাভাবিক থাকার পর আবারো জ্বর ও অন্যান্য লক্ষণ দেখা দেয়। এরপর পরীক্ষা করলে ৩ ডিসেম্বর তার শরীরে আবারো করোনার উপস্থিতি ধরা পড়ে। একই সময় তার স্ত্রীর করোনার নমুনা পরীক্ষা করে জানা যায় তিনিও আক্রান্ত।
তবে ফারুকের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। এর আগে গত মাসের মাঝামাঝি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফেরেন ফারুক। তখন বিশ্রামের মধ্যেই তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। নমুনা পরীক্ষায় ১৫ নভেম্বর করোনাভাইরাস ধরা পড়ে। এর পরদিন সন্ধ্যায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
