বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভেড়ামারায় বিক্ষোভ মিছিল

সাইফুলইসলাম, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রবিবার (৬ডিসেম্বর) দুপুরে ভেড়ামারা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পাইলট হাই স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মস‚চিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু , জুনিয়াদহ ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী,বাহাদুরপুরই উনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামীম আহমেদ, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন গামা সহ শতশত দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণকরেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.