এনসিটিএফ বাগেরহাট এর একদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

ম‌ো: ম‌োজাহ‌িদুর রহমান।।

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বাগেরহাট একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মাশালা ৫ ডিসেম্বর রোজ শনিবার সকাল ৯ টায় শিশু একাডেমি বাগেরহাট কার্যলয় অনুষ্ঠিত হয়েছে।এই অনুষ্ঠানের জেলা কার্যনিবাহী কমিটি ১১ জন সদস্য উপস্থিত ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শেখ আসাদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকতা বাগেরহাট। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, ফিল্ড অফিসার, সেভ দ্যা চিলড্রেন।অনুষ্ঠানে সহযোগীতা করেন শারমীন আক্তার প্রিয়া, জেলা ভলেনন্টিয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ, সভাপতি জেলা এনসিটিএফ বাগেরহাট। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক সাবিহা আফরোজ, যুগ্ন সাধারন সম্পাদক আবরার আবির,সাংগঠনিক সম্পাদক কুলসুম, শিশু সাংবাদিক (ছেলে) জাবির হাসান, শিশু সাংবাদিক (মেয়ে) সায়মা আনজুমান মিম, শিশু গবেষক (ছেলে) ওলি হাওলাদর, শিশু গবেষক (মেয়ে) ফারিয়া ফারিন তিশা , শিশু সাংসদ (ছেলে) এসএম খালিদ হাসান, শিশু সাংসদ (মেয়ে) তাবিদা খায়ের রিদি।প্রশিক্ষণে জাতিসংঘ শিশু অধিকার, এনসিটিএফ কি,আগামী এক বছরের কর্মপরিকল্পনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.