এইমাত্র পাওয়া

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন শিরিন হক স্কুলের প্রধান শিক্ষক

ম‌ো: ম‌োজাহ‌িদুর রহমান।।
বাগেরহাটের ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন। শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য তাকে এই সন্মননা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি (একটি অরাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিকও মানবাধিকার সংগঠন) আয়োজনে ২৮নভেম্বর ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে তাকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ প্রদান করা হয়েছে। প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষের এই সাফল্য এর জন্য তাকে বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী অভিনন্দন জ্ঞাপন করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.