দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তারিখ পরিবর্তন করে ১২ থেকে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। শনিবার থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাস আলী শেখ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে সারা দেশে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। চলমান করোনা মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
