এইমাত্র পাওয়া

খুলনার কাছে বড় ব্যবধানে হারল তামিমের বরিশাল

নিউজ ডেস্ক।।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বরিশালের বিপক্ষে বড় জয় পেয়েছে জেমকন খুলনা। এ জয়ে পয়েন্ট টেবিলেরও দুই নম্বরে উঠে গেছেন মাহমুুদুল্লাহ-সাকিবের খুলনা। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় বরিশাল। খুলনা ম্যাচ জিতেছে ৪৮ রানের বড় ব্যবধানে।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৭৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় খুলনা।বরিশালের বিপক্ষে এনামুল হক বিজয়ের বদলে ওপেনিংয়ে নেমে ৪২ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেললেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।

৭৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ভালোই শুরু করে বরিশাল। ওপেনার তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমন দেখেশুনে খেলতে থাকেন।

২৬ বলে ১৯ রান করে শুভাগত হোমের বলে সরাসরি বোল্ড হন পারভেজ। আফিফ হোসেন দুর্ভাগ্যক্রমে মাত্র ৩ রান করেই আউট হন।

এদিকে চমৎকার খেলে যেতে থাকলেও ইনিংস লম্বা করতে পারেননি তামিম ইকবাল। ২১ বল খেলে ৩২ রান করে সেই শুভাগত হোমের বলেই ধরা দেন তামিম।

পরে দলের হাল করেন তৌহিদ হৃদয়। তবে তাকে সেভাবে আর কেউ সঙ্গ দিতে পারেননি। ইরফান শুক্কুরকে ১৬ রানে বোল্ড করেন সাকিব। এরপর বাকি সবাই আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। ২৭ বল খেলে হাসান মাহমুদের বলে আউট হওয়ার আগে ৩৩ রান করেন তৌহিদ।

১৯.৫ ওভার পর্যন্ত খেলতে পারলেও ১২৫ রানের বেশি করতে পারেনি ফরচুন বরিশাল। ফলে ৪৮ রানের বড় ব্যবধানে জেমকন খুলনার কাছে হারল ফরচুন বরিশাল।- বাংলাদেশ প্রতিদিন

 

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.