নিউজ ডেস্ক।।
তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার সুযোগ সবসময় আসে না। টি-টোয়েন্টিতে তো আরও কম। সেখানে এমন সুযোগ পাওয়ার পরও যদি সেটা হিসেবের গড়মিলে হাতছাড়া হয় তাহলে তো রাগ হওয়ারই কথা। এমন ভুলই করলেন ডেভিড মালান। সেই সাথে এই ব্যাটসম্যান জানালেন, আবারও অঙ্ক ক্লাসে ফিরে যেতে চান তিনি।
(১ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মালান যখন ৯৮ রানে অপরাজিত, জয়ের জন্য ইংল্যান্ডের তখন ১ রান প্রয়োজন। ঠিক সেই সময় ছয় বা চার না মেরে সিঙ্গেল নিলেন এই ওপেনার। দলের জয় নিশ্চিত হলেও তিনি সেঞ্চুরির সুযোগ কেন নিলেন না? অবাক হযে এমন প্রশ্ন করছেন সবাই।
ম্যাচ শেষে মালানকে জিজ্ঞাসা করা হয় কী চিন্তা থেকে সিঙ্গেল নিলেন তিনি? জবাবে কিছুটা রসিকতার আশ্রয় নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটসম্যান জানালেন, ‘যখন পাঁচ বল বাকি, তখন দুটি ছয় মেরে দলের জয় এবং সেঞ্চুরি নিশ্চিতের পরিকল্পনা করি। একটি ছক্কার পর অন্যটি চার হওয়ায় ভালোভাবে হিসেব করতে পারিনি। আমার মনে হয় আবারও অঙ্ক ক্লাসে ফিরে যেতে হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
