এইমাত্র পাওয়া

৬১ পৌরসভার ভোট ১৬ জানুয়ারি

অনলাইন ডেস্ক ঃ
দ্বিতীয় দফায় ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বুধবার (২ ডিসেম্বর) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

ইসি সচিব জানান, ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮ থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

একই জেলার একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে মো. আলমগীর বলেন, ‘ব্যালট এবং ইভিএম ব্যবহারের ক্ষেত্রে আমরা বিবেচনায় নিয়েছি যে, একটি জেলায় একইসঙ্গে ব্যালটে এবং ইভিএমে ভোট হবে। ডিসেম্বরে চট্টগ্রাম সিটির ভোট হতে পারে

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে। এখানে তফসিল দেওয়ার কোনও প্রয়োজন নেই। কেবলমাত্র ভোটের তারিখ ঘোষণা হবে। কমিশনের সিদ্ধান্ত হলে ভোটের তারিখ জানানো হবে। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে ভোট হতে পারে। তবে কোনও কারণে ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারিতে হবে।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠানে ফেব্রুয়ারি পর্যন্ত ইসির হাতে সময় আছে বলেও সচিব জানান।
শিক্ষাবার্তা/ বিআ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.