নিউজ ডেস্ক।।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) লোক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫টি পদে মোট ২১৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (সিভিল) ১২, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ০৩, সহকারী পরিচালক-১২, সহকারী পরিচালক (রিসার্চ ও ডকুমেন্টেশন) ০১, সহকারী অথরাইজড অফিসার-১০, সহকারী নগর–পরিকল্পনাবিদ-১১, সহকারী স্থপতি-০১, সহকারী আইন কর্মকর্তা-০২, উপসহকারী প্রকৌশলী (সিভিল)-১০, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-০৩, প্রধান ইমারত পরিদর্শক-১২, হিসাবরক্ষক-০১, তত্ত্বাবধায়ক-০৪, এস্টেট পরিদর্শক-০৩, কানুনগো-০১, ইমারত পরিদর্শক-৫৯, নথিরক্ষণ কর্মকর্তা-০৬, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০৩, নিরীক্ষক-০১, উচ্চমান সহকারী-০৯, সাঁট-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর-১২, ফটোগ্রাফার-০১, সার্ভেয়ার-৩৭, অপারেটর-০৩, লিফটম্যান-০২।
বয়সসীমা: এ বছরের ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা (http://rajuk.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২২ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
