এইমাত্র পাওয়া

আল মামুন সভাপতি ও মফিজুর রহমান খান বাবু সম্পাদক নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি

 ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন’ ২০২০-২০২৩ অনুষ্ঠিত হয়। গত ২৮ নভেম্বর ২০২০ শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের অংশগ্রহনে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আল মামুন (দৈনিক ইত্তেফাক) ১৯৭ ভোট ও সম্পাদক পদে মোঃ মফিজুর রহমান খান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) ৩৯০ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সমিতির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি পদে এস.এম. মোশারফ হোসেন (দৈনিক দেশ বাংলা) ১৮০ ভোট, যুগ্ম সাম্পাদক পদে এএসএম হানিফ (এনএনবি) ১৮৬ ভোট ও কোষাধ্যক্ষ পদে রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু (দৈনিক আজকের সংবাদ) ৩০৯ ভোটে নির্বাচিত হয়েছেন।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, কমল চৌধুরী (দৈনিক নওরোজ) ২০৬ ভোট, শাহীন কাওছার (দৈনিক মানব জমিন) ২০৪ ভোট, মোশারফ হোসেন (দৈনিক নওরোজ) ১৯৬ ভোট, সাজেদুল ইসলাম রাজু (দৈনিক সকালের সময়) ১৯২ ভোট, কাওছার খোকন (দৈনিক ইত্তেফাক) ১৮৮ ভোট, পলি খান (আমেরিকান ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সী) ১৭৯ ভোট, জয়নাল আবেদীন (ডেইলী ট্রাইবুনাল) ১৭৮ ভোট পেয়েছেন।

এর আগে সমিতির সভাপতি তরুন তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রতন প্রমুখ।

এরপর বিএফইউজে’র সাবেক মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সিঃ সহ-সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে কর্ম অধিবেশনে সম্পাদক ও কোষাধক্ষের রিপোর্টের উপর আলোচনার পর সর্বসম্মতিক্রমে রিপোর্ট গৃহীত হয়।

এছাড়া সমিতির প্রয়াত সদস্যদের স্মরনে শোক প্রস্তাব গৃহীত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিটির সদস্য আজাদ কবির, আহমেদ মুকুল ও আশিস সেন উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.