নিউজ ডেস্ক।।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ৩টি পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: সহকারী হিসাবরক্ষক
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২০ ডিসেম্বরের মধ্যে- মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ২৩২/১ তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবসাইটে www.bnfe.gov.bd।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
