এইমাত্র পাওয়া
চার ব্যাংকে ৫৪৭ জন জনবল নিয়োগ

আগামী শনিবার সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা হচ্ছে না

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে আগামী ৫ ডিসেম্বর (শনিবার) সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা হচ্ছে না। রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শনিবার ব্যাংকার্স সিলেকশন কমিটি পরীক্ষা স্থগিতের এ সিদ্ধান্ত জানিয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র অফিসার পদে এ নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।

এই সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ৭৭১টি পদে ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.