এইমাত্র পাওয়া

নেমেই আফ্রিদির ঝড়

নিউজ ডেস্ক।।

শহিদ আফ্রিদি মানেই চার-ছক্কার ফুলঝুরি। উইকেটে যতক্ষণ থাকেন, প্রতিপক্ষ বোলারদের নাভিশ্বাস তুলে ছাড়েন। এটা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) শুক্রবারও (২৭ নভেম্বর) এর ব্যতিক্রম হয়নি। এদিন বুড়ো হাড়ের ভেল্কিতে ঝড় বইয়ে দেন জাফনা স্ট্যানিয়ন্সের ওপর। এরপরও হেরে যায় তার দল গল গ্ল্যাডিয়েটর্স।

ফ্লাইট মিস করে নির্ধারিত সময়ের একদিন পর শ্রীলঙ্কা পৌঁছে দলের সাথে যোগ দেন আফ্রিদি। মাঠে অবশ্য এর কোনো প্রভাব পড়েনি। ব্যাট করতে নেমে মাত্র ২৩ বলের মোকাবেলায় করেন ৫৮ রান। ৩ চারের পাশাপাশি হাঁকান ৬ ছক্কা। তাই টপ অর্ডাররা আলো ছড়াতে না পারলেও শেষ পর্যন্ত গল পায় ১৭৫ রানের পুঁজি। এরপর বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান খরচ করেন সাবেক পাকিস্তান অধিনায়ক।

আফ্রিদির দুর্দান্ত পারফরম্যান্সেও জয়ের মুখ দেখা হয়নি গলের। জাফনার কাছে তারা হেরে যায় ৮ উইকেটের বড় ব্যবধানে। দলের হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলেন আভিশকা ফার্নান্দো। ৬৩ বলের মোকাবেলায় তার ৯২ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার এবং ৭ ছয়ে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.