নিউজ ডেস্ক।।
খ্যাতিমান গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. হাসিনা খান-কে ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ইউজিসি প্রফেসর নির্বাচন কমিটির এক সভায় তাঁকে আগামী দু’বছরের জন্য ইউজিসি প্রফেসর হিসেবে নির্বাচিত করা হয়। যোগদানের তারিখ হতে তারঁ মেয়াদকাল গণ্য হবে।
ইউজিসি প্রফেসরশিপ প্রবর্তনের পর প্রথমবারের মতো একজন নারী গবেষককে মনোনয়ন দেয়া হলো। অধ্যাপক ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
