নিজস্ব প্রতিবেদক ।।
করোনার প্রকোপ কিছুটা কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদানে বড় পরিবর্তন আসবে। স্কুল খুললে আসতে হবেনা আগের মতো। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি ক্লাসের পাঠদান পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে (ভার্চুয়াল) তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এ ছুটি আরও বাড়ানো হতে পারে। বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে আগের মতো শিক্ষার্থীদের পাঠদান দেয়া হবে না। স্কুল খুললে আসতে হবেনা আগের মতো সপ্তাহে ৬ দিন ক্লাস না নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে ৩-৪ দিন ক্লাসে আসতে হবে শিক্ষার্থীদের।
তবে স্বাস্থ্যবিধি মেনে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন ক্লাস করানো হবে।দীপু মনি বলেন, আমরা আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিতে চাই। যেহেতু করোনা পরিস্থিতির কারণে গত এক বছর তারা পিছিয়ে গেছে, এ জন্য ৩ মাসের একটি সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে এ সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরীক্ষা হবে। তবে নির্ধারিত সময়ে পরীক্ষা হচ্ছে না।
দুই-এক মাস হয়তো পেছাবে। এরমধ্যে ৩ মাসে যতটুকু পড়ানো হবে ততটুকু নিয়েই পরীক্ষা নেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সপ্তাহে ৬ দিন তাদের ক্লাস করানো হবে বলেও জানান তিনি। স্কুল খুললে আসতে হবেনা আগের মতো
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
