এইমাত্র পাওয়া

খুবি’র তিন দশক পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ম‌ো: ম‌োজাহ‌িদুর রহমান।।

বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের তিনদশক পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়। প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই ওয়েবিনারে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।

এছাড়া প্যানেলিস্ট আলোচক হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে উপাচার্য কর্তৃক বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এসব কর্মসূচিতে প্রো-ভাইস চ্যান্সেরর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টসহ বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.